টাইগারদের হতাশাজনক হার

টাইগারদের হতাশাজনক হার

উত্তরদক্ষিণ । রবিবার, ২৪ অক্টোবর ২০২১ । আপডেট ১৯:৫০

বাংলাদেশ দলের দেয়া চার উইকেটে ১৭১ রানের লক্ষ্য অতিক্রম করেছে শ্রীলঙ্কা। এর মধ্য দিয়ে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে হতাশাজনক হার দেখলো টাইগাররা। ১৮ দশমিক ৫ ওভারে বাংলাদেশের দেয়া লক্ষ্য ছাড়িয়ে ১৭২ রান করে শ্রীলঙ্কা। দলটির হয়ে সর্বোচ্চ ৪৯ বলে ৮০ রানের ইনিংস খেলেন জারিথ আসালঙ্কা। ৩১ বলে ৫৩ রান করে তাকে যথার্থ সঙ্গ দিয়েছেন ভানুকা রাজাপাকশে।

সাকিব আল হাসানের জোড়া আঘাতের পর শ্রীলঙ্কান ব্যাটসম্যান ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফেরালেন মোহাম্মদ সাইফুদ্দিন। তিনি ৫ বল খেলে ৬ রান করে আউট হন। সাইফের একটি বল হাসারাঙ্গা তুলে মারার চেষ্টা করেন। বলটি আকাশের দিকে উঠে গেলে মোহাম্মদ নাঈম হাতের তালুবন্দী করেন

শ্রীলঙ্কা শিবিরে জোড়া আঘাত হেনেছেন সাকিব। তিনি উদ্বোধনী ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কাকে ২৪ রানে বোল্ট করে ফিরিয়ে দেন। এর পরই শূন্য রানে ফিরিয়ে দেন আভিশকা ফার্নান্দোকেও।

শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর করে বাংলাদেশ। পাহাড়সম এই রান তাড়া করতে নেমে শুরুতেই নাসুম আহমেদের বলে সাজঘরে ফিরে যায় শ্রীলঙ্কার ওপেনার কুসাল পেরারা। নাসুমের বলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়ন ফিরে যায় এই ব্যাটার। আউট হওয়ার আগে এই ব্যাটসম্যানের ব্যাট হতে আসে ৩ বলে ১ রান।

টসে জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানরা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান নাঈম শেখ ও লিটন দাস ভালো সূচনা এনে দেন। লিটন দলীয় ৪০ রানে ১৬ বলে ১৬ রান করে আউট হয়ে গেলেও একপাশ আগলে রাখেন নাঈম। নাঈম যখন আউট হন তখন তার নামের পাশে ৬২ রান। নাঈমের সঙ্গে বেশ ভালো সঙ্গ দেন মুশফিকুর রহিম। তিনি ৩৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত ৩৭ বলে ৫৭ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন মুশফিক। পুরো ২০ ওভার ব্যাট করে বাংলাদেশের দলীয় স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৭১ রান।

লিটন ফিরে গেলে নাঈম শেখের সঙ্গী হিসাবে ক্রিজে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিজে এসেও ভালো কিছুর আভাস দেন সাকিব। তবে ইনিংস বড় করতে ব্যর্থ ছিলেন সাকিব। চামিকা কারুণারত্নের বলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়ন ফিরে যান সাকিব। আউট হওয়ার আগে এই অলরাউন্ডারের ব্যাট থেকে আসে ৭ বলে ১০ রান।

দলীয় ৪০ রানে সাজঘরে ফিরে গেছেন উদ্বোধনী ব্যাটার লিটন দাস। তিনি ১৬ বলে করেছেন ১৬ রান। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন সাকিব আল হাসান।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরু দেখেছিলেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান নাঈম শেখ ও লিটন দাসের ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছিল টাইগাররা। কোনো উইকেট না হারিয়ে ৫ ওভারে ৪০ রান করে টাইগাররা। এর পরই কুমারার বলে আউট হন লিটন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading