সাকিব-মুশফিক-মাহমুদুল্লাহদের সাহস দিলেন মাশরাফি

সাকিব-মুশফিক-মাহমুদুল্লাহদের সাহস দিলেন মাশরাফি
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাংসদ মাশরাফি বিন মুর্তজা

উত্তরদক্ষিণ। সোমবার, ২৫ অক্টোবর ২০২১ । আপডেট ১২:১০

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে গতকাল গ্রুপ-১এ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ। অথচ জয়ের ভালো সুযোগ ছিলো টাইগারদের। বাজে ফিল্ডিংয়ের ম্যাচ হাতছাড়া হয় বাংলাদেশের।

বাংলাদেশের হারে হতাশ ক্রিকেটপ্রেমিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন তারা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমেই জাতীয় দলের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সাকিব-মুশফিক-মাহমুদুল্লাহদের সাহস দিয়ে ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে মাশরাফি লিখেছেন, ‘ধৈর্য মানুষকে সহনশীল করে, দিন শেষে দলটা আমাদেরই। ভালো কিছু করেই ফিরে আসবে বাংলাদেশ। যা কিছুই হোক টিমের পাশেই আছি। তোরা হাসবি, সবাইকে হাসাবি ইনশাল্লাহ। বাংলাদেশ।’

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading