টিকার আওতায় এসেছে ৬ কোটি ৮ লাখ মানুষ

টিকার আওতায় এসেছে ৬ কোটি ৮ লাখ মানুষ

উত্তরদক্ষিণ। সোমবার, ২৫ অক্টোবর ২০২১ । আপডেট ১২:২০

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৭ কোটি ৭০ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে ৬ কোটি ৮ লাখ ৮৩ হাজার ৩৬৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকা মজুত আছে ১ কোটি ৬১ লাখ ৮৯ হাজার ৫৭ ডোজ। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ কোটি ২ লাখ ৮৯ হাজার ৪৪৯ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ৫ লাখ ৯৩ হাজার ৯১৪ জন।

এসব টিকার মধ্যে রয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, রবিবার (২৪ অক্টোবর) অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭২ হাজার ৭১৫ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক হাজার ৯৬৯ জনকে।

ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩১ হাজার ৭৬২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৯ হাজার ৫৯৮ জনকে। এছাড়া সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৭০৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৬৫৩ জন। মডার্নার টিকা প্রথম ডোজ রবিবার কাউকে দেওয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে দুই হাজার ১৮১ জনকে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading