বিএনপি সব সময় দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করে: বাহাউদ্দিন নাছিম

বিএনপি সব সময় দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করে: বাহাউদ্দিন নাছিম

উত্তরদক্ষিণ। সোমবার, ২৫ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:৪৫

বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করতে চায় বলে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার অপরাধে তারা জাতির জনকের সৈনিকদের হত্যা করতে চায়। তারা হত্যা করতে চায় বঙ্গবন্ধুর আদর্শকে, এর সাথে হত্যা করতে চায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে।

নাছিম গতকাল রবিবার আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ-কমিটি আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি ১৯৭১ সালের পরাজিত শক্তিকে নিয়ে বাংলাদেশকে অফগানিস্তানের মত তালেবান রাষ্ট্র বানাতে চায়। এ কারণে তারা সব সময় দেশকে অস্থিশীল করার পাঁয়তারা করে। তারা দেশে সব সময় ঝামেলা লাগানোর চেষ্টা করে। তারা দেশের মানুষের ভালো চায় না, দেশের ভালো চায় না।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা আজ বিশ্বের দরবারে সন্মানিত একজন রাষ্ট্র নায়ক। দেশের এ উন্নয়ন দেখে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী সংকিত হচ্ছে। তারা কোন ভাবে দেশের অগ্রযাত্রা মেনে নিতে পারছেনা। তাই তারা সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চেষ্টা করছে। তারা শেখ হাসিনার সরকারের অগ্রগতিতে বাঁধা সৃষ্টির জন্য, শান্তির বাংলাদেশ মিথ্যা প্রমাণের জন্য চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অনলাইনে গুজব সৃষ্টি করছে।

শহীদ শেখ রাসেলের কথা স্বরণ করে বাহাউদ্দিন নাছিম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জিয়া মোস্তাক গংরা নির্দয়ভাবে শহীদ শেখ রাসেলকে হত্যা করেছে। রাসেল তাদের অনুরোধ করেছে, বলেছিলো তাকে মায়ের কাছে নিয়ে যেতে। তারা মিথ্যা আশ্বাস দিয়ে এই ছোট শিশুটাকে হত্যা করে। শহীদ শেখ রাসেল বেঁচে থাকলে একজন পরিপূর্ণ মানুষ, পরিপূর্ণ নেতা হতেন। তিনি বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি হয়ে দেশের নেতৃত্ব দিতেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড.মির্জা আবদুল জলিল, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব ফরিদুনাহার লাইলী প্রমুখ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading