লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ । আপডেট ১৪:৪৪
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৬ অক্টোবর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড(বেক্সিমকো)। কোম্পানিটির ৮৬ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। খবর-ডিএসই।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠা ডেল্টা লাইফ ইন্সুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৭৮ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকার। ৭৪ কোটি ৯৮ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে এনআরবিসি ব্যাংক।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ফার্মা, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, আইএফআইসি ব্যাংক, সোনালি পেপার এবং লাফার্জ হোলসিম ।

