লেজারের উপদ্রবে বিভ্রান্ত হচ্ছে পাইলটরা

লেজারের উপদ্রবে বিভ্রান্ত হচ্ছে পাইলটরা

উত্তরদক্ষিণ। বুধবার, ২৭ অক্টোবর ২০২১ । আপডেট ০৯:৫২

তারার আকাশে হঠাৎ তীরের মতো একযোগে এসে বিঁধতে শুরু করে সবুজ আলোর ফলা; জানালা ভেদ করে আলোর এমন বিদ্যুৎ গতির তীব্রতায় ভড়কে গিয়েছিলেন যাত্রীদের অনেকেই।

ঢাকার উপর অনেকটা নিচুতে নেমে আসা উড়োজাহাজের ফ্লাইট ক্রু তখন ঘোষণা দিচ্ছিলেন, আকাশের নীড় ছেড়ে কিছুক্ষণের মধ্যেই মাটি ছুঁতে যাচ্ছে বিমান; তখন দেখা গেল এই রশ্মির বিচ্ছুরণ।

গত ২ অক্টোবর সন্ধ্যায় এমন ঘটনা দেখে খানিকটা উৎকণ্ঠা নিয়ে জানতে চাইলে একজন ক্রু বললেন, এ তো ‘রোজকার ঘটনা’।

পরে পাইলট আর উড়োজাহাজ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেল, সন্ধ্যার পর ঢাকার আকাশে একটু নিচুতে নেমে এলেই উড়োজাহাজে হয় এমন ‘লেজার হামলা’।

‘মজা করেই’ এমনটা করা হচ্ছে বলে তাদের ধারণা। তবে এতে যে বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে, সেটাও তারা বললেন।

তারা জানালেন, অত্যন্ত শক্তিশালী এই রশ্মি সরাসরি চোখে পড়লে কয়েক সেকেন্ডের জন্য ‘অন্ধের মতো’ লাগে। উড়োজাহাজ অবতরণের সময় প্রতিটি মুহূর্ত যখন গুরুত্বপূর্ণ, তখন এমন ঘটনায় হতে পারে মারাত্মক বিপদ।

এ বিষয়ে একই সঙ্গে বিরক্তি আর উদ্বেগ প্রকাশ করেছেন অভিজ্ঞ পাইলট বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি মাহবুবুর রহমান।

তিনি বলেন, “এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। ঢাকার আকাশে উড়োজাহাজ অবতরণের জন্য নিচে নেমে এলেই এমনটা হচ্ছে। টেকঅফের সময়ও হয়।

“তবে আমরা যখন উপরে থাকি তখন সেরকম সমস্যা হয় না। ল্যান্ডিংয়ের সময় ওই লেজারটা সরাসরি চোখে লাগলে কিন্তু আমরা সাময়িকভাবে অন্ধ হয়ে যাই, কিছুক্ষণের জন্য কিছু দেখতে পাই না।”

তুলনা করে তিনি বলেন, ওয়েল্ডিং মেশিন দিয়ে ঝালাইয়ের সময় উৎপন্ন হওয়া রশ্মির দিকে তাকালে যেমন কিছু সময়ের জন্য চোখ ধাঁধিয়ে যায়, লেজার রশ্মিটাও একই রকমভাবে করে।

বেশ কয়েকবার ‘লেজার হামলার’ শিকার এই পাইলট বলেন, “যেভাবেই হোক এটা বন্ধ করার একটা ব্যবস্থা নিতে হবে। পুলিশের সহায়তায় হোক বা জনসচেতনতা তৈরি করে হোক, বিষয়টা বন্ধ করতে হবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading