পপুলার লাইফের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পপুলার লাইফের তৃতীয় প্রান্তিক প্রকাশ

উত্তরদক্ষিণ। বুধবার, ২৭ অক্টোবর ২০২১ । আপডেট ১৩:৫০

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩০ সেপ্টেম্বর,২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। খবর-ডিএসই।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) কোম্পানিটি কনসুলেটেড ৬৩ কোটি ৩ লাখ টাকার প্রিমিয়াম আহরণ করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ৪৩ কোটি ৩৭ লাখ টাকা।
এদিকে, প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ১৪৪ কোটি ২৯ লাখ টাকার। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১ হাজার ৬১৫ কোটি ৬৩ লাখ টাকা।

আগের বছর একই সময় কোম্পানিটি ৭৭ কোটি ১৫ লাখ টাকা প্রিমিয়াম আয় করেছিল এবং লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১ হাজার ৬২০ কোটি ৪২ লাখ টাকার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading