জাহিন স্পিনিংয়ের বোর্ড সভার তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ। বুধবার, ২৭ অক্টোবর ২০২১ । আপডেট ১৩:৪৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জাহিন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। খবর-কোম্পানি।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।

