গুলশানে ভবনে আগুন, দগ্ধ ৭

গুলশানে ভবনে আগুন, দগ্ধ ৭

উত্তরদক্ষিণ। বুধবার, ২৭ অক্টোবর ২০২১ । আপডেট ১৪:৩৫

রাজধানীর গুলশানে ছয়তলা একটি আবাসিক ভবনে আগুন লেগে সাতজন দগ্ধ হয়েছেন।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ১০৩ নম্বর সড়কের ওই ভবনের দোতলায় আগুন লাগার খবর পান তারা।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সাইফুজ্জামান বলেন, “সাতজনকে হাসপাতালে পাঠান হয়েছে। আমারা কাজ করছি। কীভাবে আগুন লেগেছে, জানার চেষ্টা করছি।”

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading