ইউপি র্নিবাচন: পটুয়াখালীতে ৯৩৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ

ইউপি র্নিবাচন: পটুয়াখালীতে ৯৩৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ

উত্তরদক্ষিণ। বুধবার, ২৭ অক্টোবর ২০২১ । আপডেট ১৮:৫০

দ্বিতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটুয়াখালীতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) সকালে জেলা নির্বাচন কর্মকর্তা’র কার্যালয়ে জেলার ৪টি উপজেলার ১৯টি ইউনিয়নে ৮৭ জন চেয়ারম্যান প্রার্থী, ১৯৯ জন সংরক্ষিত নারী সদস্য এবং ৬৫৩ জন সাধারন ইউপি সদস্য সহ মোট ৯৩৯ প্রার্থীকে বৈধ ঘোষনা করে তাদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

সদর উপজেলা নির্বাচন অফিসার খালিদ বিন রউফ প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেন। এই সময় নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তাসহ পুলিশ
প্রশাসনের কর্মকর্তা, প্রার্থী ও সমর্থকগন উপস্থিত ছিলেন।

আগামী ১১ নভেম্বর ২য় দফায় ইউপি নির্বাচনে পটুয়াখালীতে ১৯ টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading