ইংল্যান্ডের সঙ্গে টাইগারদের বড় ব্যবধানে হার
উত্তরদক্ষিণ। বুধবার, ২৭ অক্টোবর ২০২১ । আপডেট ২০:১৫
প্রথমে ব্যাট করতে নেমে ১২৪ রানের মামুলি লক্ষ্য দিয়েছিল টাইগাররা। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র দুই উইকেটের বিনিময়ে ৩৬ বল বাকি থাকতে লক্ষ্য ছাড়িয়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেছেন উদ্বোধনী ব্যাটার জেসন রয়। তিনি ৩৮ বল খরচ করেন। তার উইকেটটি নিয়েছেন শরিফুল ইসলাম। বাটলার ১৮ বলে ১৮ রান করে আউট হন।
পঞ্চম ওভারে ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানলো বাংলাদেশ। নাসুম আহমেদ উদ্বোধনী ব্যাটার জস বাটলারকে সাজঘরে ফেরান। বাটলার ১৮ বলে ১৮ রান করেন। প্রথমবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের সাক্ষাতে শুরুতে ব্যাটিং করে ৯ উইকেটে ১২৪ রান করে টাইগাররা। এর আগে দলীয় ৯৮ রানে বাংলাদেশের ৭ উইকেট পড়ে যায়। পরে নূরুল হাসান ও মেহদি হাসানের ব্যাটে ভর করে ১২৪ রানে পৌঁছায় বাংলাদেশের স্কোর। এক বল বাকি থাকতে আউট হয়ে যান নূরুল। এক বল খেলতে মাঠে নামেন মোস্তাফিজুর রহমান। ওই বলে বোল্ট হয়ে যান তিনি।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন ভালো হয়নি বাংলাদেশের। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারেনি লাল-সবুজ প্রতিনিধিরা।

