দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:০০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩১টির বা ৩৪.৯৩ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ওয়াইম্যাক্সের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস বুধবার (২৭ অক্টোবর) ওয়াইম্যাক্সের ক্লোজিং দর ছিল ২২ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২০ টাকা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৭০ পয়সা বা ১১.৮৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে ওয়াইম্যাক্স ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খুলনা পাওয়ারের ১০.২৩ শতাংশ, স্টাইল ক্রাফটের ৯.৭৫ শতাংশ, মেঘনাপেটের ৮.১৮ শতাংশ, সাভার রিফ্যাক্টরিজের ৭.৪৭ শতাংশ, অলটেক্সের ৬.৭১ শতাংশ, বীচ হ্যাচারীর ৬.৬৩ শতাংশ, জুট স্পিনিংয়ের ৬.৪১ শতাংশ, ইউনাইটেড পাওয়ারের ৫.৯৬ শতাংশ এবং জেমিনি সী ফুডের ৫.৬৬ শতাংশ দর কমেছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading