নরসিংদীতে নির্বাচনী সংঘাতে প্রাণ হারালেন ২ জন

নরসিংদীতে নির্বাচনী সংঘাতে প্রাণ হারালেন ২ জন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:৩০

নির্বাচন সামনে রেখে নরসিংদীর এক ইউনিয়নে দুই সদস্য পদের প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত হয়েছেন। তাছাড়া আহত হয়েছেন ’বেশ কয়েকজন’। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোরে জেলার রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে তারা হতাহত হন বলে রায়পুরা থানার ওসি মো. আজিজুর রহমান জানান।

নিহতরা হলেন ওই গ্রামের মারফত আলীর ছেলে সাদির মিয়া (২২) ও একই গ্রামের আসাদ মিয়ার ছেলে হিরণ মিয়া (৩৫)।

পুলিশ জানায়, ইউপি সদস্য কাচারিকান্দি গ্রামের শাহ আলম ও তার প্রতিপক্ষ একই গ্রামের ছোট শাহ আলমের মধ্যে বিরোধ চলছে। এর জেরে মাস ছয়েক আগে সংঘর্ষে ছোট শাহআলমের দুই সমর্থক নিহত হন। ইউপি সদস্য শাহ আলমের লোকজন গ্রাম ছেড়ে পালিয়ে যান। সম্প্রতি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে ফিরে আসেন তারা। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের মধ্যে আবার সংঘর্ষ বাধে। এতে ছোট শাহ আলমের দুই সমর্থক ঘটনাস্থলেই নিহত হন।

ওসি সাংবাদিকদের বলেন, দুই ইউপি সদস্য পদের প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাধে। এতে দুই জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাছাড়া বেশ কয়েকজন আহত হন। আহতদের রায়পুরাসহ নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading