ইসলামি ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ । আপডেট ২০:০০
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইসলামি ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। খবর-ডিএসই।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭১ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫৪ পয়সা। এদিকে প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ২২ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৩৬ পয়সা।

