তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাটা সু

তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাটা সু
বাটা সুজ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১ । আপডেট ১৪:৩০

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাটা সু (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

গতকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। খবর-কোম্পানি।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে এসে আবারও ধাক্কা খেয়েছে কোম্পানিটি। বছরের প্রথম প্রান্তিকে লোকসানের পর দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় ফিরেছিল বহুজাতিক এই কোম্পানি। কিন্তু তৃতীয় প্রান্তিকে ফের লোকসানের কবলে পড়েছে এটি। হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৩৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩৭ টাকা ৫৫ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৮০ পয়সা। ২ টাকা ৫০ পয়সা। গত বছরের একই সময়ে তা ৮৯ টাকা ২৩ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৫৪ টাকা ৬৪ পয়সা ছিল।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading