ইরানের বেসামরিক স্থাপনায় হামলা ‘অবৈধ ও অগ্রহণযোগ্য’: ইউরোপীয় কাউন্সিল

ইরানের বেসামরিক স্থাপনায় হামলা ‘অবৈধ ও অগ্রহণযোগ্য’: ইউরোপীয় কাউন্সিল

উত্তরদক্ষিণ সোমবার (০৬ এপ্রিল) ২০২৬, আপডেট ২১:৪০

ইরানের বেসামরিক স্থাপনায় সামরিক হামলা হলে সেটি হবে আন্তর্জাতিক আইনের পরিপন্থি এবং সম্পূর্ণ ‘অবৈধ’।

সোমবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে একথা বলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। 

পোস্টে তিনি জোর দিয়ে বলেন, ইরান-আমেরিকা চলমান যুদ্ধ বন্ধের একমাত্র পথ হলো ‘কূটনৈতিক আলোচনা’।

এর আগে রোববার ইরানের জ্বালানি ও পরিবহন স্থাপনায় বড় ধরনের হামলার হুমকি দিয়ে সামাজিকমাধ্যমে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া ওই পোস্টে তিনি আপত্তিকর ও অশালীন ভাষা ব্যবহার করে ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আলটিমেটাম দেন।

সরাসরি হুমকি দিয়ে ট্রাম্প সেই পোস্টে লিখেন, “আগামী মঙ্গলবার হবে ইরানে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ এবং ‘ব্রিজ ডে’, সব একসঙ্গেই ঘটবে। এমন দৃশ্য আগে কেউ দেখেনি! এখনই হরমুজ প্রণালি খুলে দাও পাগলের দল, নয়তো নরকে পড়তে হবে! শুধু দেখো। আল্লাহর কাছে দোয়া করো।”

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading