দেশে ‘রেহানা মরিয়ম নূর’ মুক্তি পাচ্ছে ১২ নভেম্বর

দেশে ‘রেহানা মরিয়ম নূর’ মুক্তি পাচ্ছে ১২ নভেম্বর

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:১০

আবদুল্লাহ মোহাম্মাদ সাদের চিত্রনাট্য ও পরিচালনায় কান চলচ্চিত্র উৎসব মাতানো ‘রেহানা মরিয়ম নূর’ দেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে আগামী ১২ নভেম্বর। সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া আলোচিত সিনেমাটি এবার একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) যাচ্ছে। ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে লড়াই করতে যাচ্ছে।

৩৭ বছর বয়সী একজন সহকারী অধ্যাপকের জীবন-সংগ্রামের গল্পে নির্মিত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, চরিত্রের নাম রেহানা।

বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।

এটি নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের দ্বিতীয় সিনেমা, এর আগে ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ শিরোনামে একটি সিনেমা পরিচালনা করেছিলেন এই পরিচালক।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading