পাচার হতে যাওয়া ২৩ নারী রাজধানী থেকে উদ্ধার

পাচার হতে যাওয়া ২৩ নারী রাজধানী থেকে উদ্ধার

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১ । আপডেট ২২:২৫

বিদেশে পাচার হতে যাওয়া ২৩ জন নারীকে উদ্ধার করেছে র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় নারীপাচার চক্রের অন্যতম হোতাসহ ১১ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (২৯ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার মেজর কামরুল।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁও এলাকা থেকে অভিযান চালিয়ে বিদেশে পাচার হতে যাওয়া ২৩ জন নারীকে উদ্ধার করা হয়। তারা ভারত ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার হচ্ছিলেন। এসময় পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যতম হোতাসহ ১১ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিকভাবে গ্রেফতার পাচারকারীদের নাম-পরিচয় জানায়নি র‍্যাব।

এ বিষয়ে আজ শনিবার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান মেজর কামরুল।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading