রবির তৃতীয় প্রান্তিক প্রকাশ
উত্তরদক্ষিণ। শনিবার, ৩০ অক্টোবর ২০২১ । আপডেট ১৩:৪৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। খবর-কোম্পানি।
হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১৭ পয়সা। গত বছর একই সময়ে তা ৮ পয়সা ছিল।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩২ পয়সা। গত বছরের একই সময়ে তা ২৫ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৬১ পয়সা।

