জেমিনি সি ফুডের লভ্যাংশ ঘোষণা

জেমিনি সি ফুডের লভ্যাংশ ঘোষণা
জেমিনি সি ফুড

উত্তরদক্ষিণ। শনিবার, ৩০ অক্টোবর ২০২১ । আপডেট ১৩:৩০

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের জন্য এই লভ্যাংশ প্রযোজ্য হবে না।

গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। খবর-কোম্পানি।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৯ টাকা ৮৩ পয়সা লোকসান হয়েছিল। আগামী ১৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading