ছন্দে মাতোয়ারা শুভশ্রী
উত্তরদক্ষিণ। শনিবার, ৩০ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:৪০
সম্প্রতি মলদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন রাজ, শুভশ্রী ও একরত্তি ইউভান। আপাতত একাধিক ছবির কাজ রয়েছে শুভশ্রীর হাতে। অন্যদিকে নিজের পরিচালনা ও বিচারকের দায়িত্ব নিয়ে ব্যস্ত রাজও। কিন্তু ছুটিযাপনের স্মৃতি এখনও তরতাজা তাদের মনে। সোশ্যাল মিডিয়ায় সেই সময়ের সমুদ্র পাড়ের খোলামেলা ছবি পোষ্ট করেছেন এই অভিনেত্রী। যারা দিনের পর দিন তার ভারী ধাচের চেহারার জন্য কটাক্ষ করেছেন শুভশ্রী যেন এ ভাবেই তাদের জবাব দিলেন। ছবিতে স্নান পোশাকে উন্মুক্ত বক্ষভাঁজ! তাঁর উন্মুক্ত সুঠাম পায়ের ভঙ্গি জানান দিচ্ছে তার দৃপ্ততার কথা। ছবির পাশে লিখলেন, ‘সমুদ্রের গর্জন মনে দোলা দেয়।’
মলদ্বীপের ছবি ঘুরে ফিরে আসছে রাজশ্রীর ইনস্টাগ্রামে। কখনও তারকা দম্পতির জলকেলির ছবি। কখনও সাঁতারের পোশাকে ছেলে ইউভানকে কোলে নিয়ে নাচের ছন্দে মাতোয়ারা শুভশ্রী। গতকাল শনিবারের ছবিতে, সূর্যের আলোয় ভাসছে মলদ্বীপ। তাপ এড়াতে অভিনেত্রী চোখ ঢেকেছেন কালো চশমায়। খোলা চুল হাওয়ায় অবাধ্য। টিয়া সবুজ পাশ্চাত্য পোশাকে তিনিও মোহময়ী। বেড়াতে গিয়ে এ ভাবেই ছক ভেঙেছেন তিনি। কখনও ব্রা-লেট তো কখনও স্নান পোশাক তার পরনে। হাতে লোহা বাঁধানো, সোনার চুড়ি নিয়েই তিনি আধুনিকা।
এর আগে রাজ সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায় ছোট্ট ইউভানকে কোলে নিয়ে তার সঙ্গে বলড্যান্স করতে দেখা গেছে নায়িকাকে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভিডিও শেয়ার করেছিলেন শুভশ্রী।
শুভশ্রী অনুভব মহান্তির বিপরীতে মাতে তা লাভ হেলারে নামে ওড়িয়া চলচ্চিত্রে মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। পিতৃভূমি চলচ্চিত্রের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে অভিষেক করেছিলেন, যেখানে তিনি জিৎ’র বোনের ভূমিকায় অভিনয় করেন। এরপর রাজ চক্রবর্তীর পরিচালনায় দেবের বিপরীতে চ্যালেঞ্জ এবং অন্যান্য চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন তিনি। শুভশ্রী সিনেমার গুলোর মধ্যে- পিতৃভূমি, বাজিমাত, চ্যালেঞ্জ, পরাণ যায় জ্বলিয়া রে, রোমিও, খোকাবাবু, গেম, আমি শুধু চেয়েছি তোমায়, অভিমান, নবাব, চালবাজ, পরিণীতা।

