নওগাঁয় পুকুরের পানিতে ডুবে চারশিশুর মৃত্যু

নওগাঁয় পুকুরের পানিতে ডুবে চারশিশুর মৃত্যু

উত্তরদক্ষিণ। শনিবার, ৩০ অক্টোবর ২০২১ । আপডেট ২১:৪০

জেলার সদর উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনসহ একইসাথে চারশিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে সদর উপজেলায় নওগাঁ পৌরসভার আরজি-নওগাঁ (নামা শেরপুর) মহল্লায় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- আরজি-নওগাঁ (নামা শেরপুর) এলাকার টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া (১০) ও ছেলে ফরহাদ হোসেন (৬), সালাম মন্ডলের মেয়ে খাদিজা খাতুন (৮), আনোয়ার হোসেনের মেয়ে আয়েশা খাতুন ওরফে আশা (১০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে একইসাথে ওই চার শিশু খেলাধূলা করছিল। একপর্যায়ে তারা সবার অজান্তে পুকুরের পানিতে গোসল করতে নামে। পরে ওই শিশুরা বাড়িতে ফিরতে দেরি করায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ওই পুকুরের পানিতে জাল দিয়ে খোঁজার সময় পরপর ওই চারটি শিশুকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। পুকুরের পানি থেকে উদ্ধারের পর ওই শিশুদেরকে নওগাঁ সদর হাসাপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক চারটি শিশুকেই মৃত ঘোষনা করেন।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল চারটি শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃত চার শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading