বিএনপি সবচেয়ে বড় অসাম্প্রদায়িক দল: রিজভী

বিএনপি সবচেয়ে বড় অসাম্প্রদায়িক দল: রিজভী
বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী

উত্তরদক্ষিণ। রবিবার, ৩১ অক্টোবর ২০২১ । আপডেট ১৮:২০

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা বিএনপির সঙ্গে যাঁরা আছি, প্রত্যেকেই সমমনা। আমরা যে রাজনৈতিক দলই করি না কেন, আমরা সমমনা। আমরা যেকোনো ধর্মের মানুষ হতে পারি, মসজিদে কিংবা মন্দিরে যেতে পারি, কিন্তু আমরা মানবিকতার কথা বলি। আমরা মানবিকতায় বিশ্বাস করি। সুতরাং বিএনপিই সবচেয়ে বড় অসাম্প্রদায়িক দল।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রবিবার (৩১ অক্টোবর) নারী অধিকার ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নীতি হলো-বহির্বিশ্বকে এটা বোঝানো যে, আওয়ামী লীগই একমাত্র অসাম্প্রদায়িক রাজনীতি করে, আর বিএনপি সাম্প্রদায়িকতা উসকে দেয়। এটা আন্তর্জাতিক মহলকে বোঝানোর জন্য নানা ধরনের অসদুপায় নেয় তারা। গোপনে সাম্প্রদায়িক হামলা করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা চালায়। আমরা সব ধর্মের মানুষ যুগের পর যুগ মিলেমিশে একসঙ্গে বসবাস করছি। আমাদের সময়ে আমরাও পূজায় অংশ নিয়েছি। হিন্দুরা আমাদের সমাদর করেছে। বর্তমান সরকার ক্ষমতায় এসেই এ সম্প্রীতি নষ্ট করেছে।

বৈঠকে নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের কেন্দ্রীয় নেতারাসহ দেশের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও পেশাজীবী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading