দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ। সোমবার, ০১ নভেম্বর ২০২১ । আপডেট ২০:০০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১ নভেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০৫টির বা ৫৪.৫২ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মাইড্যাস ফাইন্যান্সের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস রবিবার (৩১ অক্টোবর) মাইড্যাস ফাইন্যান্সের ক্লোজিং দর ছিল ২০ টাকা ৩০ পয়সা। সোমবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৮ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ সোমবার কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৮.৩৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে মাইড্যাস ফাইন্যান্স ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৬.১৭ শতাংশ, এএফসি এগ্রোর ৫.৯৭ শতাংশ, মেঘনাপেটের ৫.৪৭ শতাংশ, লুবরেফের ৫.৩১ শতাংশ, রহিম টেক্সটাইলের ৫.০৪ শতাংশ, আসিবি এএমসিএল-২য় মিউচুয়াল ফান্ডের ৪.২৩ শতাংশ, কনফিডেন্স সিমেন্টের ৪.১৫ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৪.০১ শতাংশ এবং বে-লিজিংয়ের ৩.৯০ শতাংশ দর কমেছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading