তথ্যপ্রযুক্তির সব সুবিধা এখন পল্লীতেও মিলছে: কৃষিমন্ত্রী

তথ্যপ্রযুক্তির সব সুবিধা এখন পল্লীতেও মিলছে: কৃষিমন্ত্রী

উত্তরদক্ষিণ। সোমবার, ০১ নভেম্বর ২০২১ । আপডেট ২০:১০

সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) সব সুযোগ-সুবিধা এখন নিভৃত পল্লীতেও মিলছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

সোমবার (১ নভেম্বর) সচিবালয়ের অফিস কক্ষ থেকে অনলাইনে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মুশুদ্দি রেজিয়া কলেজে বিজনেস প্রসেস আউটসোসর্সিং (বিপিও) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সারা বিশ্বের সব কর্মকাণ্ডে আইসিটির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃত্রিম বৃদ্ধিমত্তা, রোবটসহ সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার যেভাবে বাড়ছে, জাতি হিসেবে টিকে থাকতে হলে এগুলোর ব্যবহারে পিছিয়ে থাকলে হবে না, এগুলো আমাদের শিখতে হবে। সে লক্ষ্যেই বর্তমান সরকার ২০০৮ সাল থেকেই অত্যন্ত গুরুত্ব দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়া ও আইসিটির ব্যবহার সম্প্রসারিত করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। ফলে আইসিটিতে বাংলাদেশ আজ অসাধারণ সাফল্য অর্জন করেছে, যা সারা পৃথিবীতে নন্দিত ও প্রশংসিত হচ্ছে।

ড. রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মর্যাদা ও সম্মানের দিক দিয়ে পৃথিবীতে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে সংযুক্ত হয়েছে। আইসিটির ব্যবহার আরও বাড়িয়ে উন্নয়নের চলমান ধারাকে আরও গতিশীল ও বেগবান করতে চাই। সে লক্ষ্যে সরকার কাজ করছে। আইসিটির ব্যবহার ও সুযোগ-সুবিধা ক্রমশ আরও প্রসারিত ও বিকশিত হচ্ছে। যার মাধ্যমে আগামী প্রজন্মের ছেলে-মেয়েরা সারা পৃথিবীর সাথে সম্পৃক্ত ও কানেক্টেড হবে। তাদের জীবন-জীবিকার মান উন্নয়নে কাজ করবে এবং দেশের জন্য অবদান রাখবে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading