সপরিবারে মুম্বাই ছেড়ে আলিবাগে শাহরুখ

সপরিবারে মুম্বাই ছেড়ে আলিবাগে শাহরুখ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ । আপডেট ১৮:৪০

ডন, কিং খান, প্রেম কিংবা রোমান্সের বাদশাহ শাহরুখ খান। আজ সেই কিং খানের জন্মদিন। ৫৭ বছরে পা রেখেছেন এই সুপারস্টার। প্রতি বছর বেশ ঘটা করে জন্মদিন উদযাপন করা হলেও এবার মান্নাত যেন জনশূন্য। উৎসবের আমেজ নেই। কিন্তু কেন?

প্রতি বছর এই দিনের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকেন শাহরুখ-ভক্তরা। সন্ধ্যা থেকে জড়ো হন শাহরুখের মুম্বাইয়ের বাসভবন মান্নাতের সামনে। দীর্ঘ অপেক্ষার পর শাহরুখ এসে হাত নেড়ে জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেন। কিন্তু প্রায় এক মাস বড় ছেলে জেলে থাকার পর ঘরে ফিরলেও ঘটা করে এবার জন্মদিন পালন করছেন না কিং খান। নভেম্বরে ছেলে জেলে থাকাকালে স্ত্রী গৌরী খানের জন্মদিন ও এ যুগলের বিবাহবার্ষিকী উদযাপন হয়নি।

অবশ্য দুঃসময় কেটেছে। ছেলে কারাগার থেকে ফিরেছেন। বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, জন্মদিন উদযাপনের মুড নেই বলিউড বাদশাহর। শাহরুখ খান দক্ষিণ মুম্বাইয়ের উপকূলীয় শহর আলিবাগে সপরিবারে পাড়ি জমিয়েছেন। সেখানে খামারবাড়ি রয়েছে এ সুপারস্টারের। জনসমাগম থেকে দূরে থাকতে চান তিনি। তাই লোকচক্ষুর অন্তরালে গিয়েছেন।

শাহরুখের পরিবারের একজন ঘনিষ্ঠ বন্ধু পোর্টালটিকে বলেছেন, এ বছর কোনও উদযাপন হচ্ছে না। জন্মদিনে বাৎসরিক যে রীতি এত দিন চলে আসছে, ভক্তদের শুভেচ্ছা গ্রহণের যে দৃশ্য এত দিন সবাই দেখে আসছে, তা এবার হচ্ছে না। কয়েক দিনের জন্য তিনি আলিবাগে চলে গেছেন। জামিনের শর্তানুযায়ী আগামী শুক্রবার মুম্বাইয়ে ফিরবেন আরিয়ান।

ওই বন্ধু আরও জানান, এ মুহূর্তে কারও সঙ্গে দেখা করছেন না শাহরুখ। ফিল্ম ইন্ডাস্ট্রির কাছের বন্ধুদের শাহরুখ বলেছেন, আরিয়ানকে ট্রমা থেকে মুক্তি দিতে পরিবারের সদস্যদের একান্তে সময় কাটানো দরকার। মুঠোফোনে শুভেচ্ছা জানাতে গিয়ে অনেকে ব্যর্থ হয়েছেন। এ বছর জন্মদিনে তিনি কারও কল রিসিভ করবেন না।

১৯৬৫ সালের আজকের দিনে (২ নভেম্বর) নয়াদিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান।

দীর্ঘ ক্যারিয়ারে শাহরুখ খান ৩০টি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন থেকে ১৪টি পুরস্কার এবং একটি বিশেষ পুরস্কার অর্জন করেন। তিনি কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন না করলেও ২০০৫ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading