লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। বুধবার, ০৩ নভেম্বর ২০২১। আপডেট ১৬:৩০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩ নভেম্বর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১৪৮ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। খবর-ডিএসই।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৫৪ কোটি ৩০ লাখ ৯৯ হাজার টাকার। ৪৯ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্রিটিস আমেরিকান টোবাকো, ডেল্টা লাইফ, লাফার্জ হোলসিম, কাট্টালি টেক্সটাইল, সাইফ পাওয়ার, আলিফ মেনুফেকচারিং এবং বিডি ফাইনান্স।

