ব্লক মার্কেটে ৩১ কোম্পানির লেনদেন

উত্তরদক্ষিণ। বুধবার, ০৩ নভেম্বর ২০২১। আপডেট ১৬:৪০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩ নভেম্বর) ব্লক মার্কেটে ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫১ কোটি ১০ লাখ ৯৬ হাজার টাকার লেনদেন হয়েছে। খবর-ডিএসই।

আজ ব্লক মার্কেটে তিন কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। কোম্পানিগুরোর লেনদেনের পরিমাণ ৩৩ কোটি ৪১ লাখ ৪৬ হাজার টাকা। কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে রেনাটা লিমিটেডের। এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১২ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লিন্ডে বিডির। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৬০ লাখ ৫৫ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ১২ লাখ ১৬ হাজার টাকার।

এছাড়া, স্কয়ার ফার্মার ২ কোটি ৫৪ লাখ ৩০ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ২ কোটি ৩৫ লাখ ৩০ হাজার টাকার, ডেল্টা লাইফের ২ কোটি ৬ লাখ ৯১ হাজার টাকার, যমুনা অয়েলের ১ কোটি ৭২ লাখ টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ৪৫ লাখ ২২ হাজার টাকার, অ্যাডভেন্টের ১ কোটি ১৬ লাখ ৯ হাজার টাকার, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৮৬ লাখ ৬ হাজার টাকার, ফর্চুন সুজের ৭৪ লাখ ৩৩ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৫৮ লাখ ২৪ হাজার টাকার, সাইফ পাওয়ারের ৫১ লাখ ৬৯ হাজার টাকার, আরডি ফুডের ৫১ লাখ ১০ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৪৭ লাখ ৭ হাজার টাকার, সোনালী পেপারের ৩৭ লাখ ৫ হাজার টাকার, এসএস স্টিলের ২৬ লাখ ৬০ হাজার টাকার, নিউ লাইনের ২৩ লাখ ৭৯ হাজার টাকার, আইসিবিএএমসিএল সেকেন্ডের ২৩ লাখ ৪০ হাজার টাকার, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৩ লাখ ৩৫ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১৯ লাখ টাকার, ইফাদ অটোর ১৮ লাখ ৯০ হাজার টাকার, বে-লিজিংয়ের ১৭ লাখ ২২ হাজার টাকার, হামিদ ফেব্রিক্সের ১৫ লাখ ৮৪ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ১৪ লাখ ২৫ হাজার টাকার, বিডি কম্পিউটারের ১৩ লাখ ৭০ হাজার টাকার, অ্যাসোসিয়েট অ্যাক্সিজেনের ১০ লাখ ৭ হাজার টাকার, কাট্টালী টেক্সটাইলের ৮ লাখ ২ হাজার টাকার, ম্যাকসন স্পিনিংয়ের ৮ লাখ টাকার, জিপিএইচ ইস্পাতের ৬ লাখ ৭৫ হাজার টাকার লেনদেন হয়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading