সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ

সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১। আপডেট ১৫:১০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে কমেছে লেনদেন। খবর-ডিএসই।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৬৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা গত ৬ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে। এর আগে গত ২৮ এপ্রিল ডিএসইতে ৯৪০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৮৬ কোটি ১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৫৪ কোটি ৪৩ লাখ টাকার। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯০৬ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৫ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে। বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, দর কমেছে ১৯৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২০ হাজার ২০৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading