লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১। আপডেট ১৫:২০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ নভেম্বর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৯১ কোটি ৬০ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। খবর-ডিএসই।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এনআরবিসি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৬২ কোটি ৮৮ লাখ ৯৭ হাজার টাকার। ৫০ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রিটিস আমেরিকান টোবাকো।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাফার্জ হোলসিম, ওরিয়ন ফার্মা, আইএফআইসি, আলিফ, সাইফ পাওয়ার, ডেল্টা লাইফ এবং বেক্সিমকো ফার্মা।

