বিশ্বে ৪২ লাখ মানুষ রাষ্ট্রহীন

বিশ্বে ৪২ লাখ মানুষ রাষ্ট্রহীন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১। আপডেট ১৭:২০

বিশ্বের ৯৪টি দেশে ৪২ লাখ মানুষ রাষ্ট্রহীন। তবে বেশিরভাগ দেশ রাষ্ট্রহীনতার কোনো তথ্য সংগ্রহ করে না। প্রকৃত সংখ্যাটি আরও বেশি বলে ধারণা করা হয়। বৃহস্পতিবার (৪ নভেম্বর) জাতিসংঘ শরণার্থী সংস্থা-ইউএনএইসসিআর এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

রাষ্ট্রহীনতার অবসানে ‘আই বিলং’ ক্যাম্পেইন চালিয়ে আসছে ইউএনএইচসিআর। এ ক্যাম্পেনের সাত বছর পূর্ণ হয়েছে ৪ নভেম্বর। এ উপলক্ষে বিশ্বের লাখ লাখ রাষ্ট্রহীন মানুষের দুর্দশা সমাধানের জন্য আরও পদক্ষেপের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

‘আই বিলং’ ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকে কিরগিজস্তান রাষ্ট্রহীনতার সমস্ত মামলা নিষ্পত্তি করেছে। ১১টি দেশ রাষ্ট্রহীনতার পরিস্থিতি সমাধানে অগ্রগতি করেছে। ১৭টি দেশ তাদের ভূখণ্ডে রাষ্ট্রহীন ব্যক্তিদের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে। ১২টি দেশ রাষ্ট্রহীন অভিবাসীদের স্বাভাবিকীকরণের প্রক্রিয়া তৈরি করেছে। ১৪টি দেশ তাদের ভূখণ্ডে জন্ম নেওয়া শিশুদের জাতীয়তা দেওয়ার জন্য তাদের জাতীয়তা আইন সংশোধন করেছে, যেটা না করলে এসব শিশুরা রাষ্ট্রহীন হতো।

ইউএনএইসসিআর জানায়, রাষ্ট্রহীন মানুষরা যেহেতু নাগরিক হিসেবে স্বীকৃত নয়, সে কারণে প্রায়ই তারা আইনি অধিকার বা মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত হয়। তারা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বৈষম্য, শোষণ এবং অপব্যবহারের শিকার হয়। তারা কোভিড-১৯ পরীক্ষা, চিকিৎসা বা টিকাদানে সুবিধা পায় না।

ইউএনএইসসিআর ২০২৪ সালের মধ্যে রাষ্ট্রহীনতা শেষ করার লক্ষ্যে দশকব্যাপী ‘আই বিলং’ ক্যাম্পেইন চালিয়ে আসছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading