গার্লফ্রেন্ডকে বিয়ে করছেন ‘টোয়াইলাইট’ অভিনেত্রী

গার্লফ্রেন্ডকে বিয়ে করছেন ‘টোয়াইলাইট’ অভিনেত্রী

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১। আপডেট ১৭:৩০

‘টোয়াইলাইট’ সিনেমাখ্যাত তারকা অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। গার্লফ্রেন্ড ডিলান মেয়ারকে বিয়ে করছেন তিনি। প্রায় আট বছর আগে ক্রিস্টেন ও ডিলানের পরিচয়। দুই বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তারা। সম্প্রতি ‘দ্য হাওয়ার্ড স্ট্রান’ শোয়ে বিয়ের পরিকল্পনার কথা জানান ক্রিস্টেন।

এই অভিনেত্রী বলেন, ‘আমরা বিয়ে করছি। অবশ্যই বিয়ে করছি। চেয়েছিলাম, আমাকে প্রস্তাব দিক, এটি নিয়ে ভেবেও রেখেছিলাম। আর সে যা করেছে তাতে আমি মুগ্ধ। আমরা বিয়ে করছি, এটি হচ্ছে।’

ডিলান মেয়ার অভিনেত্রী ও লেখক। ‘মোক্সি’ এবং ‘মিস ২০৫৯’ সিনেমাগুলোর জন্য বিশেষভাবে পরিচিত তিনি।

২০১৭ সালে ক্রিস্টেন জানান, তিনি বাইসেক্সুয়াল। এর আগে ‘টোয়াইলাইট’ সহ-অভিনেতা রবার্ট প্যাটিনসনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী।

এদিকে মুক্তির অপেক্ষায় ক্রিস্টেন স্টুয়ার্ট অভিনীত ‘স্পেনসার’। পাবলো ল্যারেইন পরিচালিত সিনেমাটিতে প্রিন্সেস ডায়ানার চরিত্রে অভিনয় করছেন তিনি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading