বিডি থাইয়ের লভ্যাংশ ঘোষণা

বিডি থাইয়ের লভ্যাংশ ঘোষণা

উত্তরদক্ষিণ। শনিবার, ০৬ নভেম্বর ২০২১। আপডেট ১৩:২০

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন্য। খবর-কোম্পানি।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ২১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ১০ পয়সা। আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading