প্রশান্তির খোঁজে মডেলিং ছাড়লেন আবীর রিজভী

প্রশান্তির খোঁজে মডেলিং ছাড়লেন আবীর রিজভী

উত্তরদক্ষিণ। শনিবার, ০৬ নভেম্বর ২০২১। আপডেট ১৩:৫৫

মডেলিং ছাড়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সুপারমডেল আবীর রিজভী। ইনস্টাগ্রাম পোস্টে মডেলিং ইন্ডাস্ট্রি থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি। ১৯৯২ সালে করাচিতে জন্ম নেওয়া আবীর রিজভী উন্নত জীবনের আশায় ২০১২ সালে মডেলিং জগতে পা রেখেছিলেন। ২০২০ হাম স্টাইল অ্যাওয়ার্ডে সেরা মডেল নির্বাচিত হন তিনি। এছাড়াও সাহির লোধির একটি সিনেমাতেও বিশেষ ভূমিকায় দেখা যায় তাকে।

অবসরে যাওয়ার আগে ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার আবীর রিজভী নতুন কারণ ব্যাখ্যা করেছেন। তিনি তার ইনস্টাগ্রামে লেখেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি আপনাদের মাঝে ছোট্ট করে একটি ঘোষণা দিতে চাই। আমি মডেলিং জগত থেকে বিদায় নিচ্ছি। মডেলিং জগত আমার কাছে ছিল রোলার কোস্টারের মতো। এখন আমি এখান থেকে বিদায় নিয়ে প্রশান্তির নিঃশ্বাস নিতে চাই।

তিনি আরও লেখেন, মডেলিং জগতে যারা আমাকে সহযোগিতা করেছেন এবং পাশে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ছিলেন আমার কাছে স্বপ্নের মতো। আমি এখন অন্য পেশায় যুক্ত হয়ে জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাকে ভালাবাসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই সুখে শান্তিতে থাকুন।

আবীর রিজভীর মডেলিং জগত থেকে বিদায় নেয়াকে জাগত জানিয়েছেন তার বন্ধুরা। তার ভবিষ্যতের জন্যও শুভকমনা জানান তারা।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading