বক্স অফিসে হিট: দুদিনে আয় ৫০ কোটি ছাড়াল!

বক্স অফিসে হিট: দুদিনে আয় ৫০ কোটি ছাড়াল!

উত্তরদক্ষিণ। রবিবার, ০৭ নভেম্বর ২০২১। আপডেট ১২:০৫

করোনা মহামারির কারণে দীর্ঘদিন প্রেক্ষাগৃহ বন্ধ ছিল। এখন পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে। তাই হলে গিয়ে সিনেমা দেখার পুলক নিচ্ছেন সিনেপ্রেমীরা। তার প্রভাব পড়ছে বক্স অফিসে।

বলা হচ্ছে, অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফের নতুন সিনেমা ‘সূর্যবংশী’ নিয়ে। ৫ নভেম্বর মুক্তি পায় এই কপ-ড্রামা ফ্র্যাঞ্চাইজি। আগে থেকেই বাণিজ্য বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন, পরিচালক রোহিত শেঠির সিনেমা বক্স অফিস বাজিমাত করবে। কারণটা পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে। রোহিতের সিনেমা মানেই বক্স অফিসে শত কোটি।

বলিউডের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, মুক্তির দিন ভারতের বক্স অফিসে ‘সূর্যবংশী’ সংগ্রহ করেছে ২৬.২৯ কোটি রুপি। আর আন্তর্জাতিক বাজারে সংগ্রহ করেছে ৮.১০ কোটি রুপি। মুক্তির দ্বিতীয় দিন ভালো সংগ্রহ করবে বলে পূর্বাভাস দিয়েছিলেন তিনি।

সিনেমাটিকে হিট আখ্যা দিয়ে মুক্তির দ্বিতীয় দিনে গতকাল সিনেমাটি ২৫ কোটি রুপি সংগ্রহ করতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল বক্স অফিস ইন্ডিয়া। তবে আজ রবিবার বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, গতকাল এ সিনেমা ইন্ডিয়ার বক্স অফিসে সংগ্রহ করেছে ২৪ কোটি রুপির মতো। সেই হিসাবে ইন্ডিয়ার বক্স অফিসে দুদিনে এ সিনেমার সংগ্রহ ৫০ কোটি রুপি ছাড়িয়েছে।

আজ ইন্ডিয়াতে সাপ্তাহিক ছুটির দিন। সিনেপ্রেমীরা প্রেক্ষাগৃহে যাবেন। বলিউড হাঙ্গামা বলছে, তৃতীয় দিনে আজ ‘সূর্যবংশী’র সংগ্রহ ৩০ কোটি রুপি হবে।

অক্ষয়-ক্যাটরিনার এ সিনেমা নিয়ে অন্তর্জালে তুমুল আলোচনা চলছে। ইন্ডিয়াতে সাড়ে তিন হাজারের বেশি স্ক্রিনে মুক্তি পাওয়া ‘সূর্যবংশী’-কে ‘ব্লকবাস্টার হওয়ার পথে’ বলেছেন বলিউডের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ।

সিনেমায় অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড প্রধানের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। এ ছাড়া অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, গুলশান গ্রোভার, অভিমন্যু সিং, নীহারিকা রাইজাদা, বিবন ভাতেনা, সিকান্দার খের, নিতিন ধীর, জাভেদ জাফরি প্রমুখ। অজয় দেবগন ও রণবীর সিংকে অতিথি চরিত্রে দেখা গেছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading