রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮৩

উত্তরদক্ষিণ। রবিবার, ০৭ নভেম্বর ২০২১। আপডেট ১২:২৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (৬ নভেম্বর) সকাল ৬টা থেকে রবিবার (৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, এ সময় তাদের কাছ থেকে ৪২৯ গ্রাম হেরোইন, দুই হাজার ১৬৯ পিস ইয়াবা, ১০০ কেজি ৪৯৫ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেনসিডিল ও ৫৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

আটকদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading