বিদায় অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

বিদায় অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

উত্তরদক্ষিণ। রবিবার, ০৭ নভেম্বর ২০২১। আপডেট ১৬:৩৫

চুয়াডাঙ্গা পৌর এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে তন্ময় হাসান তপু (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার গুলশান পাড়ায় আল হেলাল ইসলামী একাডেমি বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তপু চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনীপাড়ার আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় ও নিহতের সহপাঠীরা জানায়, রবিবার সকাল থেকে আল হেলাল ইসলামী একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে অংশ নেয় তপু। ওই বিদ্যালয় থেকে তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে কে বা কারা তাকে বিদ্যালয়ের এক পাশে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে সহপাঠীরা উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকিল আর সালান জানান, তপুর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

স্থানীয় একাধিক সূত্র বলছে, তপুর সঙ্গে তার এক সহপাঠীর প্রেম সংক্রান্ত বিরোধ চলছিল। সেই ঘটনার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদেরকে আটকে অভিযান চলছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading