ক্রিপ্টোকারেন্সি থেকে মাসে ৩০ লাখ টাকা আয় করছে ভাই-বোন

ক্রিপ্টোকারেন্সি থেকে মাসে ৩০ লাখ টাকা আয় করছে ভাই-বোন

উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ নভেম্বর ২০২১। আপডেট ১৫:৫০

ক্রিপ্টোকারেন্সি- বিষয়টি অনেকের কাছেই গোলকধাঁধার মতো। কিন্তু ঈশান (১৪) এবং অনন্যা (৯)-দু’ভাইবোনের কাছে তা যেন নস্যি! ভারতীয় বংশোদ্ভূত দুই ভাই-বোন বর্তমানে এই ক্রিপ্টোকারেন্সি থেকেই মাসে আয় করছে ৩৫ হাজার ডলার (প্রায় ৩০ লাখ টাকা)।

যেখানে অনেকেই ক্রিপ্টোকারেন্সি নিয়ে হিমশিম খান, এই বয়সে দু’জনে তা আয়ত্ত করল কীভাবে? তা-ও আবার পাকা পেশাদারদের মতো? কোথা থেকেই বা এই ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা তাদের মাথায় এল? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এ প্রসঙ্গে ঈশান জানিয়েছে, সাত মাস আগে ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন এই শব্দগুলো সম্পর্কে শুনেছিল সে। তখন থেকেই এসব নিয়ে নিয়ে প্রবল আগ্রহ তৈরি হয় তার মধ্যে। তারপর বিষয়টি নিয়ে ইউটিউব এবং বিভিন্ন পত্র-পত্রিকা ঘাঁটাঘাটি শুরু করে সে।

তার কথায়, ‘তখনই ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের পরিকল্পনা মাথায় আসে। কিন্তু বিনিয়োগ করার মতো অত টাকা ছিল না আমাদের কাছে। তাই ঠিক করেছিলাম বিনিয়োগ করার আগে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের জন্য সঠিক সামগ্রী কিনব।’

অন্যদিকে অনন্যা বলে, ‘দাদা আর আমি দু’জনে মিলে এই বিনিয়োগের পরিকল্পনা করি। বিষয়টি ভাল লাগার পর দাদাকে এ বিষয়ে উৎসাহ দিয়েছি।’

তবে কয়েক দিনের মধ্যেই বিষয়টি আয়ত্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দু’জনই। সাত মাস ধরে ইউটিউব ঘেঁটে, বিটকয়েন এবং ক্রিপ্টো সংক্রান্ত নানা পত্রিকা পড়ে বিনিয়োগ সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করার পরই গেম খেলার জন্য কেনা নিজেদের কম্পিউটারকে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের উপযোগী করে তোলে তারা। এমনই জানিয়েছে ঈশান। তার কথায়, ‘শুরুতে দিনে ৩ ডলার আয় করছিলাম। এখন সেখানে মাসে ৩৫ হাজার ডলার আয় করছি। আমরা খুব খুশি।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading