করোনায় প্রাণ গেলো আরও ৩ জনের

করোনায় প্রাণ গেলো আরও ৩ জনের

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১। আপডেট ১৭:০৫

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৯০৪ জন।

৮ নভেম্বর সকাল ৮টা থেকে ৯ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ৪৩৪ জন।

মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৩৫৬ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৩৯০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৯৫ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১ জন এবং চট্টগ্রাম বিভাগের ২ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যু হয়নি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading