লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। বুধবার, ১০ নভেম্বর ২০২১। আপডেট ১৫:০০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ নভেম্বর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১৪৫ কোটি ৩০ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। খবর-ডিএসই।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৬১ কোটি ১৬ লাখ ৫৯ হাজার টাকার। ৪৬ কোটি ৬১ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে লাফার্জ হোলসিম।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা, আইএফআইসি ব্যাংক, কাট্টালী টেক্সটাইল, আলিফ ম্যানুফ্যাকচারিং, ডেলটা লাইফ ইন্সুরেন্স, এনআরবিসি ব্যাংক এবং সাইফ পাওয়াটেক।

