তেলের দাম বাড়লেও ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী

তেলের দাম বাড়লেও ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী

উত্তরদক্ষিণ। শনিবার, ১৩ নভেম্বর ২০২১। আপডেট ১৪:৫৫

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, তেলের দাম বাড়লেও ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শবিবার (১৩ নভেম্বর) কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ফুল বিতরণ করে এবং গার্ড ব্রেকে ফ্ল্যাগ সিগন‌্যাল প্রদানের মাধ্যমে ৮ মাস পর ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ট্রেনের পুনরায় যাত্রা বিরতি কার্যক্রম চালু করেন।

মন্ত্রী বলেন, ‘রেল একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা জনগণের সেবা দিয়ে যাচ্ছি। রেলওয়ের সার্বিক উন্নয়নের মাধ্যমে জনগণকে একটি সহজ এবং আরামদায়ক সেবাদানে আমরা অঙ্গীকারাবদ্ধ।’ ট্রেনে ঢিল ছোড়া রোধে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading