করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কম

করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কম

উত্তরদক্ষিণ। শনিবার, ১৩ নভেম্বর ২০২১। আপডেট ১৮:৪০

গত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে। তবে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে যা আগের দিন ছিল ৫ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৫১ জন করোনা রোগী, যা আগের দিন ছিল ২৫১ জন।

এদিকে নতুন শনাক্ত কমলেও সংক্রমণের হার কমেছে। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার হয়েছে ১ দশমিক ১১ শতাংশ।

শনিবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ-মৃত্যুর এ সব তথ্য জানানো হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading