এডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
উত্তরদক্ষিণ। রবিবার, ১৪ নভেম্বর ২০২১। আপডেট ১৯:৪৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এডভেন্ট ফার্মা লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই,২১-সেপ্টেম্বর,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ রবিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। খবর-কোম্পানি।
প্রথম প্রান্তিকে (জুলাই,২১-সেপ্টেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩৭ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৩ টাকা ৯২ পয়সা।

