আইজিপির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

উত্তরদক্ষিণ। রবিবার, ১৪ নভেম্বর ২০২১। আপডেট ২২:১৫

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আলদুহাইলান।

রবিবার (১৪ নভেম্বর) দুপুরে পুলিশ সদর দপ্তরে আইজিপির সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত।

আইজিপি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে বসবাসকারী সৌদি নাগরিকদের নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেন এবং আইজিপিকে ধন্যবাদ জানান।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সৌদি দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading