২৭৫ বস্তা চাল নিয়ে ট্রাকচালক উধাও

২৭৫ বস্তা চাল নিয়ে ট্রাকচালক উধাও

উত্তরদক্ষিণ। রবিবার, ১৪ নভেম্বর ২০২১। আপডেট ২২:২০

চাঁদপুরে ২৭৫ বস্তা চালসহ এক ট্রাকচালক উধাও হয়ে গেছে। রবিবার (১৪ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় জিডি করেছেন।

জানা যায়, চালের বস্তাগুলো বাগাদী রোডের নতুন বাজার হতে কুমিল্লার মুদাফফরগঞ্জ পৌঁছানোর কথা ছিল। কিন্তু চালক সেখানে না গিয়ে চালের বস্তাসহ ট্রাক নিয়ে উধাও হয়ে যায়।

ব্যবসায়ী সুমন চন্দ্র পাল জানান, চাঁদপুরের রোশন অটো রাইস মিল থেকে ঢাকা মেট্রো-ট ১৩-২১৩৪ নাম্বারের ১টি ট্রাক ২৭৫ বস্তা চাল নিয়ে আমার গদিতে আসার কথা ছিল। কিন্তু সেটি আমার এখানে না এসে ফরিদগঞ্জের রায়পুর সড়ক দিয়ে উধাও হয়ে যায়। যা আমরা সিসিটিভিতে দেখতে পেয়ে চাঁদপুর সদর মডেল থানায় অবহিত করি।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশীদ জানান, চাল নিয়ে ট্রাক চালক উধাও হওয়ার ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সুমন সাধারণ ডায়েরি করেছেন। যার নং-৭৩৫। চাল উদ্ধারে আমাদের তৎপরতা অব্যাহত রেখেছি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading