সামিট অ্যালায়েন্স পোর্টের মুনাফা কমেছে

সামিট অ্যালায়েন্স পোর্টের মুনাফা কমেছে

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১। আপডেট ১৩:৩০

শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট অ্যালায়েন্স পোর্ট চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক জুলাই থেকে সেপ্টেম্বর, ২১ পর্যন্ত ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৩৩ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর, ২১ পর্যন্ত ৩ মাসে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২২ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিলো ০.৩৩ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা কমেছে ০.১১ টাকা বা ৩৩ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩.৭৫ টাকা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading