দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১। আপডেট ১৫:৪৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৬ নভেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৯টির বা ৩৪.৩০ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে রেনাটা লিমিটেডের। খবর-ডিএসই।
আগের কার্যদিবস সোমবার রেনাটা লিমিটেডের ক্লোজিং দর ছিল ১৪৪২ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৩১৫ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১২৭ টাকা ১০ পয়সা বা ৮.৮১ শতাংশ কমেছে। এর মাধ্যমে রেনাটা লিমিটেড ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মনোস্পুল পেপারের ৭.৬৬ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৬.২২ শতাংশ, বেঙ্গল উইন্ডসরের ৫.৮৮ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৫.৭৩ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৫.১০ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৫.০৯ শতাংশ, ফাইন ফুডসের ৪.২৬ শতাংশ, জিকিউ বলপেনের ৪.১৬ শতাংশ এবং দেশবন্ধু পলিমারের ৪.১১ শতাংশ দর কমেছে।

