দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১। আপডেট ১৫:৩০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৬ নভেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২০টির বা ৫৮.৫১ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এবি ব্যাংকের। খবর-ডিএসই।
আগের কার্যদিবস সোমবার এবি ব্যাংকের ক্লোজিং দর ছিল ১৪ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৫ টাকা ৫০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এবি ব্যাংক ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডসের ৯.৯১ শতাংশ, ওরিয়ন ফার্মার ৯.৮৪ শতাংশ, সেনা কল্যাণ ইন্সুরেন্সের ৯.৮৪ শতাংশ, ইসলামি ব্যাংকের ৮.৯১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৮৭ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ৭.৭৩ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৭.৬৯ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারের ৭.৪৫ শতাংশ এবং বেলিজিংয়ের ৬.৯৪ শতাংশ দর বেড়েছে।

