দেড় ঘণ্টায় ৩ কোম্পানির বিক্রেতা উধাও

দেড় ঘণ্টায় ৩ কোম্পানির বিক্রেতা উধাও
হল্টেড

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১। আপডেট ১২:৪৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৩ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- এএফসি অ্যাগ্রো, একমি পেস্টিসাইডস ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত এএফসি অ্যাগ্রোর স্ক্রিনে ১ কোটি ২ লাখ ১৪ হাজার ৭৭৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে একমি পেস্টিসাইডসের স্ক্রিনে ১ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৪৮৩টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৬ টাকা দরে লেনদেন হয়।

একই সময় সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রে তা নেই।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading