দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১। আপডেট ১৬:২৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ নভেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৯টির বা ৪৬.৬২ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে কাট্টালি টেক্সটাইলের। খবর-ডিএসই।
আগের কার্যদিবস বুধবার কাট্টালি টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ৩৮ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৪ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৭৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে কাট্টালি টেক্সটাইল ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মতিন স্পিনিংয়ের ৬.৭৯ শতাংশ, জুট স্পিনিংয়ের ৬.৫০ শতাংশ, সায়হাম কটনের ৬.৪৩ শতাংশ, নাভানা সিএনজির ৬.১০ শতাংশ, আফতাব অটোর ৫.৮৮ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৫.২৬ শতাংশ, মবিল যমুনার ৫.১০ শতাংশ, সালভো কেমিক্যালের ৫.০৩ শতাংশ এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ৪.৬৯ শতাংশ দর কমেছে।

